অর্থ-বাণিজ্য

ব্রাক ইপিএলের উদ্যোগে নির্বাচন-পরবর্তী অর্থনীতি, রাজনীতি ও পুঁজিবাজার শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়

ব্রাক ইপিএল ব্রোকারেজ  “নির্বাচন-পরবর্তী অর্থনীতি, রাজনীতি ও​​​​পুঁজিবাজার” শীর্ষক  একটি উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজন করে। এই সম্মেলনে নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গভীর ও বহুমাত্রিক আলোচনা অনুষ্ঠিত হয়।সম্মেলনে নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংকিং ও পুঁজিবাজার সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল নীতি-দিকনির্দেশনা, বাজারের স্থিতিশীলতা, বিনিয়োগের সুযোগ এবং সম্ভাব্য ঝুঁকি।অনুষ্ঠানের সূচনা করেন ব্রাক ইপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব আহসানুর রহমান, স্বাগত বক্তব্যের মাধ্যমে। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এম এ রাজ্জাক, অর্থনীতিবিদ ও চেয়ারম্যান, Research and Policy Integration for Development (RAPID)।মূল প্রবন্ধ ও পরবর্তী আলোচনা সঞ্চালনা ও সভাপতিত্ব করেন জনাব সাইফুল ইসলাম, সভাপতি, DSE Brokers Association of Bangladesh (DBA) এবং পরিচালক, BRAC

ছবি