আঠারোটি শিল্পকর্মের ১৬ তম প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক,মোহাম্মদ এজাজ

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫

তারিকুল ইসলাম, প্রতিবেদক :আজ ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার বিকেল ৫:০০ ঘটিকায়।পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর সহযোগিতায় শিল্পী মোঃ আবু সেলিম “পরিবেশ বাঁচাও”শিরোনামে ঢাকার ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজ এর জুম গ্যালারিতে আঠারোটি শিল্পকর্ম নিয়ে তার ১৬ তম প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক,মোহাম্মদ এজাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ এবং বাপা'র  সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির প্রমূখ।

 
আবু সেলিম একজন চিত্রশিল্পী ও পরিবেশবাদী। তিনি ১৯৬৬ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন, যেখানে ছোটবেলা থেকেই প্রকৃতির সৌন্দর্য তাঁকে অনুপ্রাণিত করে ছবি আকার প্রতি আগ্রহী করে তুলে। চারুকলা ইনস্টিটিউট ,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন, শিল্পী সেলিম শৈশব থেকেই ছবি আঁকছেন এবং পরিবেশ সচেতনতায় নিজেকে নিবেদিত করেছেন। এবারে প্রদর্শনীতে পরিবেশ সংক্রান্ত ১৮টি সাম্প্রতিক শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে ,যার মধ্যে আছে  নদী ও পানি দূষণ,বায়ু দূষণ,শব্দ দূষণ, প্রাণ ও প্রকৃতি এবং মাটির ক্ষয়। এই প্রদর্শনী ২৫ এপ্রিল থেকে ৬ মে ২০২৫ বেলা ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ এজাজ বলেন,আবু সেলিমের চিত্র কর্মের মাধ্যমে ঢাকা সহ সমগ্র বাংলাদেশের পরিবেশ দূষণের চিত্র ফুটে উঠেছে,মোঃ এজাজ সকল পরিবেশ প্রেমীদের এই চিত্রপ্রদর্শনী দেখতে আসার আহ্বান জানিয়েছেন। 


অধ্যাপক আনু মোহাম্মদ বলেন,আজ আমাদের খেলার মাঠ দখলে বিশুদ্ধ পানির অভাব এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। 


আলমগীর কবির বলেন, আমাদের জীবনে পলিথিন ও প্লাস্টিক যেভাবে গ্রাস করে ফেলছে তাতে করে সবাই যদি  এখনই সচেতন না হই অচিরেই বড় ধরনের পরিবেশ সংকট দেখা দিবে । 
 
ইতোপূর্বে আবু সেলিম সমাজ জীবনের দুর্নীতির বাস্তবতা নিয়ে "আমার প্রিয় জন্মভূমি" শীর্ষক প্রদর্শনী করেছেন। যা আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে মোট চারবার আয়োজিত হয়েছে। এবার তাঁর চিত্রকর্মের মাধ্যমে তিনি বর্তমান পরিবেশগত সংকট ও ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। মানুষের অসচেতনতা ও স্বার্থপরতার কারণে কীভাবে প্রকৃতি ধ্বংসের মুখে পড়ছে, সেই বার্তাই তাঁর চিত্রশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।


ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, ঢাকা সহ বাংলাদেশের পরিবেশ সংকটের পিছনে যে বিষয়গুলোর দায়ী বিশেষ করে পলিথিন ও প্লাস্টিক সেগুলো এই চিত্রকর্মের মাধ্যমে ফুটে উঠেছে,


আর্কাইভ