সচিবালয়ে বিক্ষোভ–লাঠিচার্জ

মঙ্গলবার , ২২ July ২০২৫

উত্তরার দিয়াবাড়িতে বিদ্যালয় ভবনে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় দেরিতে এইচএসসি পরীক্ষা স্থগিত করায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

 

একপর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয় চত্বরে ঢুকে পড়েন।

 

এ সময় তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

 

শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

 

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। ছবিতে বিক্ষোভ ও পাল্টাপাল্টি ধাওয়ার কিছু মুহূর্ত:


আর্কাইভ