নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ০৯ ডিসেম্বর ২০২৫

লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর পোরশায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মজিবর রহমান (৫৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মজিবর রহমান উপজেলার মর্শিদপুর ইউনিয়নের গোরখাই গ্রামের মৃত ধলা মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর রহমান গতকাল রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে আজ সকালে বাড়ির পাশে ঘোলাকুড়ি এলাকার একটি গাছের ডালে তার মরদেহ ঝুলে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আর্কাইভ