গাওয়ালা শিরনির আয়োজনে উৎসব মুখর পরিবেশ পরিনত হয়। এতে গ্রামের অন্তত দেড় হাজার মানুষের জন্য এ শিরনির আয়োজন করা হয়। এ আয়োজনকে কেন্দ্র করে গ্রামের মধ্যে একে অপরের সাথে যেনো এক আনন্দঘমন পরিবেশের সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, গ্রামের একটি মাঠে সাতটি বড় 'ডেকচিতে' শিরনি রান্না করা হয়। গ্রামের মানুষ কেউ মাঠে এসে খান কেউবা বাসায় নিয়ে যান। শিরনিতে দুধ, কিসমিস, নারিকেল, গুড় দেওয়া হয়। সকাল থেকে রান্না শুরু হয়। দুপুরে গ্রামের লোকজন একে একে এসে খাবার গ্রহন করেন। গাওয়লা শিরনি আয়োজনে আসার বেশ কয়েকজন জানান, শিরনিকে কেন্দ্র করে গ্রামের সবাই আমরা একত্রিত হতে পারি।এতে দেখা যায় অনেকেই একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেন।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা কাউসার আহমেদ বলেন, 'বেশ কয়েক বছর ধরে গ্রামে এ শিরনির আয়োজন করা হয়। সবাই মিলে এ আয়োজনকে আমরা উপভোগ করি। প্রতি বছরই আমরা এটা করতে চাই।' তাছাড়া দেখা যায় এলাকায় কেউ কাউকে একএে পাওয়া যায় না, এ আয়োজনের উপলক্ষে আমরা এলাকাবাসী একে অপরকে চেনা জানা হয়,আর বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করা হয় এতে দেখা যায় আন্তরিকতা সৃষ্টি হয়।