গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, শিক্ষক সমাজ, এনজিও, সামাজিক সংগঠন ও সুধীজনের অংশগ্রহনে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বুধবার , ১৪ জানুয়ারী ২০২৬

মাহবুবুল আলম গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পরিমাণ সদস্য মোতায়েন থাকবে। ভোটারগণ নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করতে পারবে। সংবিধান পরিবর্তন ও রাষ্ট্রের অবকাঠামো পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটের আয়োজন করা হয়েছে। এখানেও ভোটাররা নিজের ইচ্ছার ভোট প্রয়োগ করতে পারবে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক সমাজ, এনজিও, সামাজিক সংগঠন এবং সুধীজনের অংশগ্রহণে গণভোট বিষয়ে অবহিত করণ সভায় এসব কথা বলেন, গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ভোটগ্রহণ কমকর্তাদের উদ্দেশ্যে বলেন,বাংলাদেশের সকল মানুষ একটা ব্যক্তিগত মতামত রয়েছে। তেমনি ভাবে ভোটগ্রহণ কমকর্তাদের নিজস্ব মতামত রয়েছে। কিন্তু ভোটগ্রহণ কমকর্তাদের আচরণের মধ্যে তা প্রকাশ করা যাবে না। এটির প্রমাণ পেলে কোঠোর আইনআনুক ব্যবস্থা গ্রহণ করা হবে। গণভোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হলে কঠোর হাতে মোকাবিলা করা হবে। এবিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে৷ 

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আশফাকুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তোজ জহুরা, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ,মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান, এনজিও কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ শ্রীপুর উপজেলার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 


আর্কাইভ