চঞ্চল দাশ গুপ্ত, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় সড়কে পিক আপ ভ্যানের চাপায় ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনায় চালক সাইদুল ইসলাম সিফাতকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় আসামি সাইদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫ টায় চকরিয়া উপজেলার মালুম ঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষে নয় ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ওস্মরণ সুশীল (২৯) নিহত হন। আহত আরেক ভাই রক্তিম সুশীল (৩২) ২২ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ও ই ছয় জনের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত ভার প্রথমে হাইওয়ে পুলিশ কেদেয়া হলেও পরে পিবি আইয়ের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে ১২ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানচালক সাইদুল ইসলামকে আটক করের্যাব। কক্সবাজার দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করা হয়। এতে এটি হত্যাকাণ্ড হিসেবে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ করে মাত্র এক বছর চার মাসের মাথায় রায়ঘোষণা করা হলো।