কুমিল্লা স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরন

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ২২ জুন e ২০২৩

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রতিনিধিঃ   কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরন করা হয়েছে।  
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন কুমিল্লা ও জেলা ক্রীড়া সংস্থা কুমিল্লা এবং জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে বঙ্গবন্ধু আন্ত ঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


২১ জুন বুধবার বিকেলে কুমিল্লা স্টেডিয়ামে ফইনাল খেলায় অংশ নেয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও সরকারি আব্দুল মতিন খসরু কলেজ। খেলায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, সরকারি আব্দুল মতিন খসরু কলেজকে ২/০ গোলে পরাজিত করে।


টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও ব্যাক্তিগত পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ রড়–য়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আফজাল হোসেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নাজমুল আহসান ফারুক রোমেন, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আতিক উল্লাহ খোকন,  জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, জেলা ক্রীড়া অফিসার, মোঃ নাজিম উদ্দিন ভূইয়া, ফুটবল এসোসিয়েশন সাধারণ সম্পাদক, শফিরুল ইসলাম খন্দকার বাদল, অনুষ্ঠানের সঞ্চালন করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য দেলোয়ার হোসেন জাকির।


আর্কাইভ