এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় গনমাধ্যম কর্মীদের সাথে আধিকার এখানে, এখনই (আরএইচআরএন-২) প্রকল্পের বিযয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এনজিও জাগোনারীর সহযোগিতায় নারী পক্ষের বাস্তবায়নে নেদারল্যান্ডস পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে জাগোনারীর পাঠশালায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাগোনারীর নিবার্হী পরিচালক হোসনে আরা হাসি, নারী পক্ষ (আরএইচআরএন-২) প্রকল্পের পরিচালক সামিয়া আফরীন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক চিত্তরঞ্জন শীল, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, দ্বীপাঞ্চল সম্পাদক মোশাররফ হোসেন, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক মাহবুবুর রহমান অভি,নারী পক্ষ প্রকল্প ব্যবস্থাপক মাকসুদা, তারুণ্যের কন্ঠ স্বরের সমন্বয়কারী জাকারিয়া মাহমুদ জাহিদ , সহ- সমন্বয়কারী মরিয়ম, জাগোনারীর মহিলা উন্নয়ন কর্মকর্তা আফরোজ সুলতানা আঁখি প্রমূখ মতবিনিময় সভায় নারী পক্ষ সংস্থার (আরএইচআরএন-২) প্রকল্পের পরিচালক সামিয়া আফরীন বলেন ,আমি নারী সারা পৃথিবী আমার যুদ্ধ ক্ষেত্র, ৮ ইং মাচ বিশ্ব নারী দিবস, ১৯১০ সালে জাতিসংঘ নারী দিবসের স্বীকৃতি দেয়। নারী পক্ষ নারীদের কথা বলার একটি প্লাটফর্ম।
৪০ বছর ধরে দেশে নারী পক্ষ কাজ করে আসছে । আমরা নারীদের প্রতি সহিংসতা রোধ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজ করে থাকি। তিনি আরো বলেন,(আরএইচআরএন-২) প্রকল্পটি বরগুনায় জাগোনারী বাস্তবায়ন করছে। বর্তমানে নারী পক্ষ সহ ৭টি সংস্থা প্রকল্পটি বাংলাদেশে বাস্তবায়ন করছে। নেদারল্যান্ডস পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা রুটগাস এর সহয়তায় অধিকার এখানে, এখনই আরএইচআরএন-২ পরিচালিত হচ্ছে। এশিয়া অঞ্চলের বাংলাদেশ সহ ৩টি দেশে এই প্রকল্পের কার্যক্রম চলছে। নারী পক্ষ এ প্রকল্পের পলিসি ফোরাম বাস্তবায়নে কাজ করছে।