কক্সবাজার সমুদ্র সৈকতে শোভা পাচ্ছে ৫০ ফুট উচ্চতার প্লাস্টিক দানব

নিজস্ব প্রতিবেদক : বুধবার , ০৪ ডিসেম্বর ২০২৪

চঞ্চল দাশগুপ্ত,কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্র দূষণ রোধে জনসচেতনতা তৈরির জন্য ৫০ ফুট উচ্চতা আর ১৪ ফুট প্রস্থের পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে এক দানব।


বুধবার (৪ ডিসেম্বর) সকালে সৈকতের  সুগন্ধা পয়েন্টে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে  প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি এই দানবের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।


এসময় তৈরি করা হয় ছোট আরো দুটি দানব। এই দানব দেখে হতবাক না হয়ে পারছেন না সৈকত ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয়রা।প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষণ রোধে জনসচেতনতা তৈরির জন্য তৈরি করা হয়েছে এ দানব।


এ তিনটি দানব তৈরি করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত, উখিয়ার ইনানী সৈকত, রামু ও সেন্টমার্টিন দ্বীপ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের মাধ্যমে সংগ্রহ করা ১০ টন প্লাস্টিক বর্জ্য দিয়ে।


 এই দানব দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, প্লাস্টিক রিসাইকেল না করলে তা দানবের মতো বিশাল সমস্যা নিয়ে ফিরে আসবে। ইতিমধ্যে সেখানে ১৫ টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে।
এ সময় তিনি বলেন প্লাস্টিক যে দানবের মতো সমুদ্র ও জনজীবন ধ্বংস করছে এবং ক্রমাগত এর ভয়াবহতা বৃদ্ধি পেতে থাকে, এই সতর্কতা সবার মধ্যে ছড়িয়ে দেয়ার জন্যই পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য নির্মিত এই ভাস্কর্য প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।


বিদ্যানন্দ ফাউন্ডেশনের জামাল উদ্দিন বলেন, প্রায় ১ মাস ধরে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের মাধ্যমে সংগ্রহ করা হয় ১০ মেট্রক টন প্লাস্টিক বর্জ্য। এসব বর্জ্য দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মাণ করেছেন এ 'প্লাস্টিক দানব।


বিশ্বের দীর্ঘতম সৈকতে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়দের মাঝে প্লাস্টিক বর্জ্যের দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ভিন্নধর্মী এ উদ্যোগ।


আর্কাইভ