অর্থনীতি ডেস্ক: ওমিক্রনের সবচেয়ে বেশি সংক্রমনের ক্ষমতা সম্পন্ন নতুন ধরন লিনিয়েজ (বিএ.২) শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এটি বর্তমানে ভারতে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটাচ্ছে।
তবে এটি তেমন বিপজ্জনক নয়। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ মৃদু। কাউকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। আর কেউ মারাও যাচ্ছে না।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল গবেষকের গবেষণার পর বুধবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য উঠে এসেছে।
সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে গবেষণায় অংশ নেন অধ্যাপক ড. পরিতোষ কুমার বিশ্বাস, অধ্যাপক ড. শারমিন চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. প্রণেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. তানভীর আহমদ নিজামী।