ব্যবস্থা না নিলে ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ নেবেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক : বুধবার , ০৪ জুন e ২০২৫

যদি অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে তার শপথ আয়োজনের ব্যবস্থা নেওয়া না হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়েই শপথ আয়োজনের হুমকি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

 

গত মঙ্গলবার (৩ জুন) দুপুরে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

 

ইশরাক বলেন, মেয়রের চেয়ারে কে বসবেন তা নির্ধারণ করবেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না।

 

একইসঙ্গে ঈদকে সামনে রেখে আজ থেকে আন্দোলন স্থগিতের কথা জানান ইশরাক। দাবি আদায় না হলে ঈদের পর আবারও আন্দোলনের ঘোষণা দেন তিনি।

 

ইশরাক হোসেন বলেন, ঈদে নগরবাসীর সেবা নিশ্চিত করা ও জনগণের ভোগান্তি বিবেচনায় নিয়ে আপাতত কর্মসূচি শিথিল করা হয়েছে। সরকার এর মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করে দায়িত্ব বুঝিয়ে না দিলে জনগণই তাদের মেয়রকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেবে।


আর্কাইভ