‘জাতি প্রস্তুত থাকলে ডিসেম্বরে নির্বাচনে যেতে জামায়াতেরও সমস্যা নেই’

নিজস্ব প্রতিবেদক : বুধবার , ০৪ জুন e ২০২৫

নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতিসহ জাতি প্রস্তুত থাকলে ডিসেম্বরে জামায়াতেরও নির্বাচনে যেতে কোন সমস্যা নেই বলে জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান।

 

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বনানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।  আদালতের রায়ে দলীয় নিবন্ধন ফিরে পাওয়ায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত। 

 

বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে থেকে নির্বাচনের জোর দাবি জানানো হচ্ছে। ডিসেম্বরে নির্বাচন হলে জামায়াত প্রস্তুত কী না। ওই প্রশ্নের উত্তরে শফিকুর রহমান বলেন, ‘ডিসেম্বর কেন, আজকেও যদি দেখি যে সমতল মাঠ তৈরি হয়ে গেছে, একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে জাতি প্রস্তুত, সকল অঙ্গ প্রস্তুত, তাহলে তো আমরাও নির্বাচনে যাব। আমাদের নির্বাচন যেতে কোন সমস্যা নেই। এ বিষয়গুলো পরিস্কার না করে, ডিসেম্বর কিংবা এপ্রিলে বলে কোন লাভ হবে না।’

 

যারা নিবন্ধন কেড়ে নেওয়া ও এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অধিকার অন্যায্য ভাবে যারা ব্যবস্থা নিয়েছে তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার এখনো পরিকল্পনা নিচ্ছি না। এই বিষয়ে আমরা চিন্তা করবো।’

 

নির্বাচন কমিশনের উপর আপনাদের আস্থা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে সময় দিতে চাই। আমরা তাদের পারফরম্যান্স আরো দেখতে চাই। তারা কর্ম দিয়েই নিজেদের অবস্থার পরিষ্কার করবে। স্থনীয় সরকার মন্ত্রনালয়ের ইউনিয়ন কমিশনার ছাড়া আর কোনো পর্যায়ে কার্যক্রম নেই। এর কারণে জনগণ কষ্টে আছে। তাই স্থানীয় নির্বাচন আগে হওয়া দরকার বলে মনে করি। এর মাধ্যমে নির্বাচন কমিশন তাদের সামর্থ্য দেখাতে পারবে।’ 


আর্কাইভ