২৭ শে জুন ২০২৫ রাজধানীর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এ BHMS, BUMS, BAMS কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ভর্তি পরীক্ষা উপলক্ষে গ্রীন ভয়েস, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক এর আয়োজন করা হয়।
প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য " প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় " স্লোগানকে ধারণ করে উক্ত হেল্প ডেস্ক এ কোনো প্রকার সিংগেল ইউজড প্লাস্টিকের ব্যাবহার করা হয়নি।
প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে শিক্ষর্থীদের জন্য মাটির কলস এবং জগে সুপেয় পানির ব্যাবস্থা করা হয়। লিখার জন্য পরিবেশ বান্ধব কাগজের কলম ব্যবহার করা হয়েছে। হেল্প ডেস্ক এ শিক্ষার্থীদের মোবাইল, ঘড়ি, ব্যাগ রাখার ব্যাবস্থা করা হয়। প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যাবহার করে শিক্ষার্থী এবং অবিভাবকদের সচেতন করা হয়।