জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ফ্রি চক্ষু শিবির

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ২৬ আগষ্ট ২০২৫

মাহবুবুল আলম,গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদানে দুই দিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ভবনে দুই দিনব্যাপী  এ চক্ষু শিবির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর আয়োজিত চক্ষু শিবিরে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন ঢাকা আই কেয়ার হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা।

চক্ষু শিবিরের প্রথম দিন চিকিৎসকগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চোখের ছানি, গ্লুকোমা ও রেটিনার সমস্যা পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পরামর্শ দেয়া হয়।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিনামূল্যে চক্ষু শিবিরের দ্বিতীয় দিনের চিকিৎসা সেবা প্রদান করা হবে আগামী ০২ সেপ্টেম্বর।  


আর্কাইভ