মাহবুবুল আলম, গাজীপুর প্রতিনিধি : উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সাত দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও বয়কট কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা-গাজীপুর সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে।
মঙ্গলবার বিকালে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে নগরীর শিমুলতলী, লালমাটি, দেশীপাড়া এলাকায় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীগণ সমাবেশস্থলে জড়ো হন। এক পর্যায়ে বিকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা ছয়টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা- জয়দেবপুর সড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করে। ডিপ্লোমা প্রকৌশলীরা তাদের সাত দফা দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে।
ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, স্পর্শকাতর সরকারি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টাকারীদের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক ৩ দফা দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আমরা দেশের লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং পাঁচ লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।ডিপ্লোমা প্রকৌশলীরা তাদের সাত দফা দাবি তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে, সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীদের হার ১:৫, ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদোন্নতি নিশ্চিত করণ, ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নি¤œস্তরের পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক হার ১:১২ করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ নিতে হবে এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬দফা দাবি দ্রæত বাস্তবায়ন করতে হবে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারি কমিশনার দ্বীন-ই-আলম বলেন, ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবি জানিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিল। রাত সাড়ে সাতটার দিকে তারা অবরোধ তুলে নিলে ওই মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।