সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশ পন্থীরা ছাড়া এদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। আমাদের যারা সুশীল সমাজ তারা স্বাধীনতার কথা বলে আওয়ামীলীগকে জায়গা করে দিতে হবে, জাতীয় পার্টিকে জায়গা করে দিতে হবে। আমরা পরিষ্কার বলে দিয়েছি যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেনা। ফ্যাসিস্ট ও তাদের দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ তো পারবেই না, সেইসাথে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি গণতন্ত্র ধ্বংস করার মূল।
শনিবার (৩০ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ের পিৎজা মিলান সেন্টারে জেলা এনসিপির উদ্যোগে “উঠানে নতুন সংবিধান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গতকালের ঘটনার পর এই জিএম কাদেরের পুরানো ভিডিও গুলো ফেসবুকে আবারও আসতেছে। ভারত থেকে সফর করে এসে কি বলেছিল? বলেছিল আমি ভারতে কাদের কাদের সাথে মিটিং করেছি তা বলবো না। কিন্তু আমাকে এই নির্বাচনে অংশ নিতে হবে। তাহলে এরা তো ভারতের এজেন্ট। এরা তো বাংলাদেশ পন্থী কোন দল না। এরা বাংলাদেশের সাবভৌমত্বের জন্য হুমকি। এরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আওয়ামীলীগ একটি গণহত্যাকারী সন্ত্রাসী গোষ্ঠি। আর এটার সহায়ক শক্তি জাতীয় পার্টি।
এই জাতীয় পার্টির জন্য গতকাল ঢাকা শহরে যে ন্যাক্কার জনক ঘটনটি ঘটিয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর একাংশ। নুরুল হক নুর আমাদের গণঅভ্যুখ্যানের পক্ষের শক্তি। তিনি হাসপাতালে এখনো কিটিক্যাল অবস্থার মধ্যে আছেন। তার নাক, পিঠ ফাটিয়ে দেয়া হয়েছে, মস্তিষ্কে রক্ত ক্ষরন হচ্ছে। যেভাবে তাদের পার্টির অফিসের ভিতরে ঢুকে হামলা করা হলো, বেধড়ক পেটানো হলো, এটা অত্যান্ত উদ্বেগ জনক ঘটনা। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। এটা শুধু নুরুল হক নুরুর উপর হামলা হয়নি, এটা আমাদের উপর হামলা হয়েছে। এই হামলার পিছনে পুলিশের যারা নির্দেশ দিয়েছে, সেনা বাহিনীর যারা নির্দেশ দিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মূখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, মেসবাহ কামাল, সদস্য মুফতি ইনজিমামুল ইসলাম, সাতক্ষীরা জেলা এনসপির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু, যুগ্ন সমন্বয়ক এস কে আহসান উল্লাহ, অধ্যক্ষ আকতারুজ্জামান, জুলাই যোদ্ধা রাদিদ হাসান প্রমুখ।