নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : সোমবার , ০১ সেপ্টেম্বর ber ২০২৫

লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় কেড়ির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 
এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান ডাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা: মিজানুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

 

এছাড়াও রাত ১২টা ১মিনিটে বিএনপির দলীয় কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭ পাউন্ড কেক কাটা হয়।

 


আর্কাইভ