আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন” প্রশিক্ষণ কর্মশালার ২য় দিন

নিজস্ব প্রতিবেদক : সোমবার , ০৮ সেপ্টেম্বর ber ২০২৫

ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫: নারীর আত্মরক্ষা ও আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ৭ দিনব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বহ্নিশিখা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ কর্মশালার ২য় দিনের সেশন। কর্মশালায় মোট ৩৬ জন বহ্নি অংশগ্রহণ করেন।

 

২য় দিনের প্রশিক্ষণে বক্তব্য রাখেন বহ্নিশিখার কেন্দ্রীয় সংগঠক ও প্রোগ্রাম সমন্বয়ক ফাহমিদা নাজনীন তিতলি। তিনি তার আলোচনায় সুস্থ জীবনের জন্য হেলদি ফুড, বুদ্ধিবৃত্তিক জ্ঞান এবং বহ্নিশিখার ৭টি ভাগ— আত্মবিশ্বাসে নারী, বলিয়ান নারী, পরসেবায় নারী, প্রযুক্তি পূর্ণতায় নারী, আলোকিত নারী ও ন্যায় পাল নারী—এর গুরুত্ব তুলে ধরেন।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আত্মরক্ষার প্রাথমিক কৌশলের পাশাপাশি সুস্থ জীবনধারা, জ্ঞানের বিকাশ ও নেতৃত্বের চেতনা সম্পর্কে অনুপ্রাণিত হয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের কর্মশালা নারীদের আত্মবিশ্বাস, সাহস ও সক্ষমতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে।

 

২য় দিনের সেশনের মূল বার্তা ছিল—

“আমি পারি, আমি সাহসী।”


আর্কাইভ