কলমাকান্দায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সোমবার , ০৮ সেপ্টেম্বর ber ২০২৫

কলমাকান্দায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

মো, ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: 

 

নেত্রকোনার কলমাকান্দায় বৃক্ষরোপণ ও বনায়ন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে “মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা উদ্যোগ (IHREP) প্রকল্প, পিসিসি”-এর আওতায় এই কর্মশালা বাস্তবায়িত হয়।

 

প্রশিক্ষণে গাছ লাগানোর উপকারিতা, পরিবেশ সংরক্ষণ ও বনায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের এলাকায় গাছ রোপণ, পরিচর্যা এবং পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আর্কাইভ