আজ ১৫ সেপ্টেম্বর, ২০২৫(সোমবার) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার উদ্যোগে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গণভোটের আয়োজনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি নাহিয়ান রেহমান রাহাত এবং বক্তব্য রাখেন অর্থ সম্পাদক নাহিয়ান শাবাব। গণভোট কর্মসূচি উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত।
নেতৃবৃন্দ বলেন, ”জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক ক্যাম্পাসের আকাঙ্খার উন্মেষ ঘটেছে। গণতান্ত্রিক ও সন্ত্রাস-দখলতারিত্বমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে আমরা গণভোটের আয়োজন করছি। গণভোটের মাধ্যমে ছাত্র সংসদের দাবিতে আরো জোরদার আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে।”
সবশেষে নেতৃবৃন্দ গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মান ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের কন্ঠস্বর জোরদার করতে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের জন্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত গণভোটে শিক্ষার্থীদের সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানান।