মো,ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধি : “আমাদের নদী, আমাদের জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার উত্তর লেঙ্গুরা গ্রামে গণেশ্বরী নদীর তীরে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।
সবুজ সংহতি, বহুত্ববাদী সমাজ ও বারসিক-এর যৌথ আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুত্ববাদী সমাজের সদস্য সচিব জনাব আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ সংহতির সম্মানিত সদস্য জনাব নারায়ন হাজং। বারসিক-এর কর্মকর্তা বৃন্দ ও উত্তর লেঙ্গুরা গ্রামে ৪০ জন নারী পুরুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বারসিক কলমাকান্দার উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা এবং সভাপতিত্ব করেন বারসিক কলমাকান্দা নেত্রকোণার প্রোগ্রাম অফিসার মো: আলমগীর।
বক্তারা বলেন, নদী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কৃষি, মৎস্য, পরিবেশ, সংস্কৃতি ও জীবিকার প্রতিটি ক্ষেত্রে নদীর ভূমিকা অনস্বীকার্য। তাই নদীকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, দখল ও দূষণমুক্ত রাখা এবং সচেতনতা বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।