আশীষ সাহা, প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ লিটার দেশীয় মদ ও একটি ইজিবাইক সহ দুইজনকে গ্রেফতার করেছে থানার পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) থানার প্রেস রিলিজে জানান, গত(২৬ অক্টোবর) প্রায় সাড়ে ৬ টায় দিকে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম নয়াবাজার সংলগ্ন জয়ের সেলুনে সামনে সড়কে পাশে ৫০ লিটার দেশীয় মদ ও ব্যাটারি চালিত ইজিবাইক সহ দুইজনকে গ্রেফতার করেন থানার পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব, এহতেশামুল হক মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন
এস.আই(নিরস্ত্র) আশিস সূত্রধর, এ.এস.আই(নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন নেতৃত্বে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সবুজ হরিজন(৩২), পিতা-মৃত অনিল হরিজন, মাতা-কলসী হরিজন, সাং-রেলওয়ে হরিজন কলোনী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া
নাজমুল(৩৫), পিতা-মৃত ধন মিয়া, মাতা-আনোয়ারা বেগম, সাং-কোড্ডা(কোড়াবাড়ি), থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,
তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত চোলাই মদ ও ইজিবাইক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন বলেন, থানার পুলিশের বিশেষ অভিযানে ৫০ লিটার দেশীয় মদ ও ব্যাটারি চালিত ইজিবাইক সহ দুইজনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।আর থানার পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।