আখাউড়ায় পৌরসভা কার্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বুধবার , ২৬ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 


নিহত মর্জিনা বেগম পৌর এলাকার দেবগ্রাম গ্রামের বাসিন্দা ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি পৌর এলাকার সড়ক বাজারে ওই ভবনের পাশেই সবজি বিক্রি করতেন।


পুলিশ জানায়, পরিত্যক্ত কক্ষের মেঝেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ছুটে গিয়ে ওই নারীর গলায় পড়নের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হলেও, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 


আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, কিভাবে কি ঘটেছে সে বিষয়টি জানার চেষ্টা চলছে।


লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আর্কাইভ