রূপগঞ্জে ভোটের আমেজ বিএনপির দিপু ও জামায়াতের আনোয়ার হোসেন মোল্লা মধ্যে তুমুল লড়াইয়ের সংকেত

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬

মোঃ নুর আলম,রূপগঞ্জ থেকেঃ প্রতীক বরাদ্ধের পরই মাঠে নেমে পড়েন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের বিভিন্ন দলের প্রার্থীরা। পোস্টার না থাকলেও ডামি মার্কা বা প্রতিক ও সাদাকালো লিফলেট নিয়ে মানুষের ধারে ধারে যাচ্ছেন তারা। ভোট ও দোয়া চাচ্ছেন। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রূতি। শোনাচ্ছেন বিভিন্ন আশার বানী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রাণবন্ত হয়ে উঠছে রূপগঞ্জ। প্রচার-প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। সংগঠনিক প্রস্তুতি সভা থেকে শুরু করে রাজপথে গণসংযোগ, সব মিলিয়ে গোটা রূপগঞ্জজুড়ে চলছে নির্বাচনি তৎপরতা। ভোটারদের কাছে পৌঁছাতে কেউ জনসভা সফল করার প্রস্তুতিতে ব্যস্ত, আবার কেউ সরাসরি অলিগলিতে গিয়ে মতবিনিময় ও পথসভায় অংশ নিচ্ছেন। নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের নির্বাচনি মাঠ সরগরম। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ এখন মিছিল, স্লোগান আর প্রচারণার জনপদে পরিণত হয়েছে। দীর্ঘ বিরতির পর বিএনপি ও জামায়াতের প্রার্থীরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামায় রূপগঞ্জবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

 

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও  বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শনিবার(২৩ জানুয়ারি) রাত ৪টার দিকে রূপগঞ্জের গাউছিয়ায় এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন,জনগণ এবার পরিবর্তনের পক্ষে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির লাগাম টানতে ধানের শীষে ভোট দিন। দিপু ভূঁইয়া স্থানীয় তরুণ ভোটারদের আকৃষ্ট করতে বেকারত্ব দূরীকরণ ও শিল্পাঞ্চল রূপগঞ্জের আধুনিকায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। দলের তৃণমূল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ‘ভোট পাহারা’ দেওয়ার শপথ নিয়েছেন।

 

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামায়াত ইসলামী দলটির মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা  অত্যন্ত পরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছেন।জামায়াত ইসলামী প্রার্থীর পক্ষ থেকে রূপগঞ্জকে সন্ত্রাস ও চনপাড়া কেন্দ্রিক অপরাধমুক্ত করার অঙ্গীকার করা হচ্ছে। তারা বড় জনসভার চেয়ে ছোট ছোট উঠান বৈঠক ও ঘরোয়া আলোচনাকে বেশি গুরুত্ব দিচ্ছে। রূপগঞ্জের মুড়াপাড়া ও ভুলতা এলাকায় জামায়াতের যে নিজস্ব ভোটব্যাংক রয়েছে, তা একীভূত করার চেষ্টা করছেন দলের কর্মীরা। আনোয়ার হোসেন মোল্লা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামী মূল্যবোধ ও ইনসাফ কায়েমের আহ্বান জানাচ্ছেন।

 

রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া মার্কেট, কাঞ্চন পৌরসভা এবং তারাবো এলাকায় প্রার্থীদের পোস্টারে আকাশ ছেয়ে গেছে। তবে নির্বাচনী মাঠে বিএনপি ও জামায়াত একে অপরের প্রতিদ্বন্দ্বী হওয়ায় কোনো কোনো এলাকায় হালকা উত্তেজনাও লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসন জানিয়েছে, রূপগঞ্জকে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

অপর দিকে ইমদাদুল্লাহ হাশেমীও বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সভা সমাবেশ করছেন। তিনি বলেন , মাদক সন্ত্রাস অনিয়ম দুর করতে আমাদের কার্যক্রম চলমান।

 

বিএনপির বহিঃস্কৃত স্বতন্ত্রপ্যার্থী মোঃ দুলাল হোসেনও রূপগঞ্জের প্রতিটি প্রান্তে ঘুওে বেড়াচ্ছেন। ভোটারদেও ধাওে ধাওে ভোট প্রার্থনা করছে। মাদক ও দুর্নীতি নিমূলে তিনি বদ্ধ পরিকর। তিনি বলেন, রূপগঞ্জের কৃষকের জমি জবরদখল করে নিচ্ছে এক শ্রেণির ভূমি দস্যুরা। কৃষকের জমি রক্ষা করতে হবে। র্কষক না বাঁচলে দেশ বাাঁচবে না।


আর্কাইভ