চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন।
রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ১৭ জন।
নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ১০৫টি। এরমধ্যে বাতিল ভোট ৪ হাজার ৩৭৫টি। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৯ হাজার ২৪৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৫২ হাজার ৮৩৬টি।
মোট ৯৫টি ভোটকেন্দ্রে ৬৩৯টি ভোটকক্ষে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৯৫টি কেন্দ্রের গণনায় ধানের শীষ প্রতীক নিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২০১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নুরী (মোমবাতি প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ জাহান মঞ্জু (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ২১ হাজার ১৩ ভোট। গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার পেয়েছেন ৮২০ ভোট।