গণহত্যা:দেশে দেশে- কালে কালে

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইটের মাধ্যমে নিরপরাধ মানুষকে নির্বিচার হত্যার মাধ্যমে শুরু হয় পাকিস্তানী বাহিনীর গণহত্যা অভিযান। একাত্তরের ১৬ ডিসেম্বর পর্যন্ত এই গণহত্যা চলমান ছিল। মাত্র সাড়ে নয় মাসে ত্রিশ লক্ষ মানুষকে হত্যার ঘটনা পৃথিবিীর গণহত্যার ইতিহাসে কলঙ্কিত হয়ে আছে।

 

গণহত্যা চলছে পৃথিবীর নানা প্রান্তে। চেঙ্গিস খান থেকে শুরু করে হিটলার- মুসোলিনি, ইয়াহিয়া-গোলাম আযম, হালের ট্রাম্প- নেতানিয়াহু, হাসিনা এরা সকলেই মানবতার শত্রু, ঘৃণ্য গণহত্যাকারী। 

 

২৫ মার্চ সন্ধ্যা ৬:৩০টায় আমরা প্রবল ঘৃণায় বহন করবো এ গণহত্যাকারীদের প্রতিকৃতি। একাত্তরে আমাদের দেশবাসীর আত্মদানকে আমরা শ্রদ্ধায় স্মরণ করবো। প্রতিবাদ জানাবো ইরান, ফিলিস্তিনসহ দুনিয়ার দেশে দেশে বর্বর গণহত্যা ও বিভীষিকাময় যুদ্ধোন্মাদনার।

 

২৫ মার্চ সন্ধ্যা ৬:৩০ টায় উদীচী কার্যালয়ের সামনে (১৪/২ তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) সত্যেন সেন চত্বর থেকে শিখা চিরন্তন পর্যন্ত আলোর মিছিল এবং শিখা চিরন্তনে কবিতা আবৃত্তি, গান ও ‘গণহত্যা:দেশে দেশে- কালে কালে’ শীর্ষক এই আর্ট ইন্সটলেশন পরিবেশিত হবে।


আর্কাইভ