সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল হক নুরু আর নেই

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬

মোঃ আশরাফ আলী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি  : সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল হক নুরু ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) 

 

রোববার (২২ মার্চ) রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

 

তিনি মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা এবং মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

 

 

আগামীকাল সোমবার সকালে ঢাকা থেকে তার মরদেহ কিশোরগঞ্জে আনা হবে। আগামীকাল সোমবার বাদ জোহর মিঠামইন উপজেলার  মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।  জানাজার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কামালপুর গ্রামে পারিবারিক গোরস্তানে তার মরদেহ দাফন করা হবে।

 

মিঠামইন থানার  ওসি মোহাম্মদ লিয়াকত আলী রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

এ দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের  মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহান মুক্তিযুদ্ধে র সময় তিনি রনাঙ্গনে সাহসি ভূমিকা পালন করেন।শিক্ষাক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আর্কাইভ