কমলনগরে বজ্রপাতে তরুণীর মৃত্যু

বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬

‎ইউছুফ আলী মিঠু, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ‎লক্ষীপুরের কমলনগরে বজ্রপাতে লিমা আক্তার (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড সাতদরুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  লিমা ওই এলাকার আবদুর রব হাওলাদার বাড়ীর মো. ইউছুপ আলী খোকন এর মেয়ে।

‎ স্থানীয়রা জানান, বৃহস্পতিবার  বেলা আড়াইটার দিকে লিমা বিল থেকে সয়াবিন আনতে যায়। ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো। এর মধ্যে আকস্মিক বজ্রপাতে তার শরীরে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন লিমাকে দ্রুত স্থানীয় ফজুমিয়ারহাট একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত দেড় মাস আগে তার মা মারা যায়।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আর্কাইভ