বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ-এর শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। আজ ০৬ মে ২০২৬ তারিখ কলেজের অডিটোরিয়ামে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে সভাপতিত্ব করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফরিদা ইয়াসমিন। এসময় ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক শামসুন্নাহার, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক তাহেরা বেগম, একাউন্টিং বিভাগের সভাপতি অধ্যাপক মোঃ শফিউল আযম ও বিআইসিএম-এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শ্রাবনীকা চাকমাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআইসিএম-এর প্রভাষক জনাব ফাইমা আক্তার, প্রভাষক জনাব গৌরব রায় ও প্রভাষক জনাব মোঃ আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।