প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার , ২২ মে ২০২৬

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলে নিয়োজিত স্টাফদের জন্য ঈদ উপহার হিসেবে ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।


এই অনুদানের চেক গ্রহণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু।

আগামী ২৫ মে সোমবার সকাল ১০টায় ধর্মসাগর এলাকা সংলগ্ন শিশু পার্কে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ জন কর্মীর মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হবে

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের  প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু।


আর্কাইভ