আওয়ামীলীগ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : সোমবার , ০৮ জুন e ২০২৬

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৮ জুন) সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনে মাধ্যমে পদত্যাগের ঘোষণা করেন।

 

সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের কথা জানিয়ে বিবৃতিতে আব্দুল মালেক মোল্লা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে আওয়ামী লীগ বিচ্যুত হয়েছে বলে তিনি মনে করেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বর্তমান আওয়ামী লীগের কর্মকাণ্ডে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিফলন দেখতে পান না বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও দাবি করেন, গত ১৭ বছরে সংঘটিত বিভিন্ন অন্যায় ও দুর্নীতির কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি আর থাকতে চান না বলেই, স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন।

 

মালেক আরও বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন।

 

তবে এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ বা বিএনপির কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আর্কাইভ