ডিমলায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত৷

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ১৮ জুন e ২০২৬

 জাহাঙ্গীর রেজা , ডিমলা,(নীলফামারী) প্রতিনিধি:  নীলফামারীর ডিমলা উপজেলায় জাতিসংঘ ঘোষিত মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এতে আবু বক্কর সিদ্দিককে সভাপতি এবং মহিকুল ইসলাম বাঁধনকে সাধারণ সম্পাদক, সাবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও মোঃ আলমগীর ইসলামকে কোষাধ্যক্ষ করে ২২ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।

 

 বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ডিমলা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এই পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলায় মানবাধিকার রক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন কমিটির পরিচিতি পর্ব শেষে এলাকার সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

সভায় বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনি ও সামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।অনুষ্ঠানে সংস্থার স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

নবনির্বাচিত ২২ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি আগামী দিনে ডিমলা উপজেলায় মানবাধিকার সুরক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আর্কাইভ