মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নে কালীগঙ্গা নদীতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘাত ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসীর বাধা প্রদানকে কেন্দ্র করে সৃষ্ট এ রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দুইটার সময় সিংজুরী ইউনিয়নের পূর্ব কোশুন্ডা সড়কঘাটা (আশাপুর) এলাকা সংলগ্ন কালীগঙ্গা নদী তীরবর্তী স্থানে ঘটনাটি ঘটেছে।
সংঘর্ষে স্থানীয়দের পক্ষে আহতরা হলেন— আব্দুল মান্নান, কাশেম, নান্নু, আব্দুল্লাহ, জাহিদ, পলাশ ও রফিক। আহতদের সবার বাড়ি ঘিওর থানার সিংজুরী ইউনিয়নের পূর্ব কোশুন্ডা সড়কঘাটা এলাকায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক জানান, আহতদের চিকিৎসা চলছে এবং বর্তমানে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক যুবদল নেতা আল আমিন (পিতা- আলতাফ, সাং- সাইংজুরী), সাবেক ছাত্রদল নেতা সম্রাট (পিতা- নুরু, সাং- পেচারকান্দা), লোকমান (পিতা- মৃত বদু, সাং- জাবরা চর), বিএনপি নেতা আখতার মেম্বার (পিতা- আক্কাছ মন্ডল, সাং- নকীববাড়ি), হযরত (পিতা- জুরান), রানিং ইউপি মেম্বার গুলজার (সাং- বালিয়াবাধা) ও মানিকসহ আরও ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল ট্রলার ও ভলগেট নিয়ে ড্রেজিং/মাটি কাটার উদ্দেশ্যে নদীঘাটে আসে।
এ সময় অবৈধ বালু ও মাটি উত্তোলনের ফলে নিজেদের বসতভিটা ও ফসলি জমি নদীভাঙনের কবলে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান এবং বাধা প্রদান করেন। এতে ড্রেজার ও ভলগেট বসানোকে কেন্দ্র করে মোঃ রাজা মিয়া ও প্রতিপক্ষের সমর্থকদের সঙ্গে স্থানীয়দের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র মারামারি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, উক্ত ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে যেকোনো সময় আবারও বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। তবে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি জোরদার করায় বর্তমানে এলাকার পরিস্থিতি সাময়িকভাবে স্বাভাবিক রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।