সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর প্রতিনিধিঃ স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যতন মামলায় মাদারীপুর সদর উপজেলার ভূমি( এসিল্যান্ড) অফিসের নাজির কাম ক্যাশিয়ার শেখ মঞ্জু এলাহিকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ। ১৪ সেপ্টেম্বর সোমবার রাতে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ওই মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ মঞ্জু এলাহি প্রথম বিয়ের পর থেকেই অন্য নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পরে। এবং এক পর্যায় গোপনে ঐ নারীকে বিয়ে করেন মুন্জুরর এলাহী। সেই দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তার প্রথম স্ত্রী মামলা দায়ের করেন আদালতে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতে। সোমবার রাতে অভিযান চালিয়ে ডাসারে থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি)। তিনি জানান, মামলায় আদালতের পরোয়ানা থাকায় শেখ মঞ্জু এলাহিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।