প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক : বুধবার , ৩০ সেপ্টেম্বর ber ২০২৬

গত ১৩ সেপ্টেম্বর দি এশিয়ান এইজ পত্রিকায় অনলাইনে প্রকাশিত মাটির গবেষণায় দুর্নীতির বীজ: ডিজি আফসার আলীর সিন্ডিকেটে জিম্মি প্রতিষ্ঠান

' শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট(এসআরডিআই)।

গতকাল মঙ্গলবার মহাপরিচালক এসআরডিআইর (রুটিন দায়িত্ব) ড. মো. আফছার আলীর স্বাক্ষরে পাঠানো প্রতিবাদপত্রে সংবাদটি ভিত্তিহীন ও সঠিক নয় বলে দাবি করা হয়েছে। প্রতিবাদপত্রে তিনি বলেন, ১৪জন শ্রমিক নিয়োগ বাতিল,নথিপত্র গায়েব,

 'তার বিরুদ্ধে আওয়ামী পুনর্বাসনের অভিযোগ আনা হয়েছে। অথচ সরকারি কর্মচারীর কোনো দলীয় পরিচয় নেই বরং তার মূল্যায়ন হয় কাজ, দক্ষতা ও সততার ভিত্তিতে।সেই বিবেচনায় অদক্ষ কর্মকর্তাদের কম গুরুত্বপূর্ণ পদে ঢাকার বাইরে বদলি করা হয়েছে।

 

প্রতিবেদকের বক্তব্য: 

দি এশিয়ান এইজ সংবাদে ১৪জনের নিয়োগের বাতিলের কোন সংবাদ প্রচার করেনি।নথিপত্র না পাওয়ার ব্যপারে কেন্দ্রীয় গবেষণাগারের প্রধান সিএসও জয়নাল আবেদিন ১৯/০৫/২০২৫ তারিখে  স্বাক্ষরিত  চিঠিতে নথিপত্র পাওয়া যায়নি এবং তা প্রদানের জন্যে চিঠি দেওয়া হয়।

 তাছাড়া ড.আফসার আলী এ পর্যন্ত ঢাকার বাহির থেকে যতজনকে প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন তাদের অধিকাংশই বিগত আওয়ামী নেতাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

তার প্রমাণ দি এশিয়ান এইজের প্রতিবেদকের কাছে রয়েছে।

 

সরকারি ও এসআরডিআইর বিভিন্ন প্রজ্ঞাপনের তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।


আর্কাইভ