কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্ধোধন করেন সাংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ২৬ জানুয়ারী ২০২৩

রূহুল কুদ্দুস,কেশবপুর প্রতিনিধিঃ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হয়েছে। বুধবার বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মধুমেলার উদ্বোধন করেন। পরে মন্ত্রী মেলার মাঠ পরিদর্শন করে মধুমঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেন।

 

যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকতের সভাপতিত্বে মধুমঞ্চে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন, যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম

 

মিলন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর।


আর্কাইভ