অস্ত্রোপচার না করে একসঙ্গে তিন নবজাতকের জন্ম

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় একটি হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এখন মা ও সন্তান সবাই সুস্থ রয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় দিকে তিন নবজাতকের জন্ম হয়। 

ওই সন্তানদের বাবা মনির হোসেন বলেন, ‘হাসপাতালে চিকিৎসক তার পরীক্ষার পর অস্ত্রপাচার না করে নরমাল ডেলিভারির সিদ্ধান্ত নেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। একসঙ্গে তিন সন্তানের বাবা হলাম। আমার স্ত্রীসহ নবজাতক দুই ছেলে ও এক মেয়ে সুস্থ রয়েছে। হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে।

হাসপাতালের জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা বলেন, প্রসববেদনা উঠলে স্থানীয় পল্লীবিদ্যুৎ এলাকার মনির হোসেন তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসে। পরে আমরা তাকে পরীক্ষা নিরীক্ষার পর অস্ত্রপাচার না করে, নরমাল ডেলিভারি করার সিদ্ধান্ত নেই। নবজাতক তিনটি বাচ্চাসহ মা এখন সুস্থ আছেন। আমরা সবসময় নরমাল ডেলিভারি করাতে সবাইকে উৎসাহিত করে থাকি।


আর্কাইভ