ম্যারাডোনার চিকিৎসায় অবহেলায় বিচারের মুখে ৮ স্বাস্থ্যকর্মী

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩

দিয়েগো ম্যারাডোনার চিকিৎসায় অবহেলায় কয়েকজন ডাক্তারসহ সংশ্লিষ্ট ৮ স্বাস্থ্যকর্মী বিচারের মুখোমুখি হচ্ছেন। বুয়েনস আয়ার্সের একটি আপিল আদালত বুধবার (১৯ এপ্রিল) স্থানীয় একটি আদালতের পূর্ববর্তী এই সিদ্ধান্ত বহাল রাখেন। তবে আগামী বছরের আগে বিচারকাজ শুরুর সম্ভাবনা নেই। 

এক বিবৃতিতে বুয়েনস আয়ার্সের সান ইসিদ্রো শহরের আপিল আদালতের তিন বিচারক বলেন, দিয়েগো ম্যারাডোনার চিকিৎসার জন্য যে টিম গঠন করা হয়েছিল, তারা ‘দায়িত্বজ্ঞানহীনতা ও অদক্ষতার’ পরিচয় দিয়েছেন। তাই তাদের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে। 

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, নিউরোসার্জন লিওপোল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ আগুস্টিনা কোসাচভ, মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ, ডাক্তার ন্যান্সি ফোরলিনি, পেড্রো ডি স্পাগনা, নার্সিং কোঅর্ডিনেটর মারিয়ানো পেরোনি, নার্স রিকার্ডো আলমিরন ও দাহিয়ানা মাদ্রিদ।

আল-জাজিরা জানায়, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বুয়েনস আয়ার্সের শহরতলিতে একটি বাসায় ভাড়া থাকতেন ১৯৮৬ সালে আর্জেন্টিনা  বিশ্বকাপ ফুটবল জয়ী দলের অধিনায়ক ম্যারাডোনা। সেখানেই তার টিমের ডাক্তার ও অন্য স্বাস্থ্যকর্মীরা তার দেখাশোনা করত। 

বিশ্বকাপ ফুটবল জয়ী দলের অধিনায়ক ম্যারাডোনা। সেখানেই তার টিমের ডাক্তার ও অন্য স্বাস্থ্যকর্মীরা তার দেখাশোনা করত। 


আর্কাইভ