শাহীন গোলদার সাতক্ষীরা রিপোর্টার: সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম সুজন সরকার (২৫) সে ওই গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে ও সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র। বিকালে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালি জানান, সকালে সুজন মেশিন দিয়ে ধান ঝাড়ার জন্য ঘরের ভিতরে ঢুকে ধান মাড়াই মেশিনের প্লাগ দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতিক শর্ট লেগে গুরুতর আহত হয়। পরে বাড়ির সদস্যরা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশাশুনির থানার অফিসার ইনচার্জ ওসি শামীম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।