বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) ০৩ জুলাই ২০২২ রবিবার লালমনিরহাট ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিক ভাবে তার একাডেমিক সেশন শুরু করেছে। বিমানবাহিনী প্রধান এয়ারচীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডবিøউসি, এফএডবিøউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন। উপাচার্য এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম নবনির্মিত ক্যাম্পাসে বিমান বাহিনী প্রধান ও তার সফরসঙ্গীদেরকে স্বাগতজানান। অনুষ্ঠানে বিমানবাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় সামরিক এবং বেসামরিক প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএসএমআরএএইউ তার একাডেমিক কার্যক্রম ঢাকা ক্যাম্পাস থেকে ২০২০ সালে শুরু করলেও এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসহ বেলাল মনিরহাটে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই, মাস্টারপ্ল্যান তৈরি এবং ডিপিপি প্রস্তুতির জন্য এ বছরের ফেব্রæয়ারী মাসে একটিত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরহয়েছে। এখানে একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত একটি একাডেমিক ভবন এবং একটি আবাসিক ভবনে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম চলমান থাকবে।
বিমানবাহিনী প্রধানতার বক্তব্যে উপস্থিত সকলকে স্মরণকরিয়ে দেন যে বিএসএমআরএএইউ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্নের প্রকল্প। তিনি আরও বলেন যে এ বিশ্ববিদ্যালয়টি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস শিক্ষায় অত্র অঞ্চলে একটি‘সেন্টার অব এক্সিলেন্সে’পরিণত হবে।
বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি অ্যাভিয়েশন হাবে রূপান্তরের পরিকল্পনা করছে উল্লেখ করে বিমান বাহিনী প্রধান আশা প্রকাশ করেন যে, বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস সেক্টরের জন্য দক্ষ মানব সম্পদ তৈরি ও সরবরাহের ক্ষেত্রে বিএসএমআরএএইউ একটি কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করবে।
বিমানবাহিনীপ্রধানআরওবলেন যে, বাংলাদেশের উত্তরাঞ্চলের এ জেলায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে বর্তমান সরকারের ঘোষণাঅনুযায়ী সবার জন্য অংশগ্রহণ মূলকএবং মানসম্পন্ন শিক্ষানীতির বাস্তবায়ন প্রতিফলিত হয়েছে এবং এ অঞ্চলের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ।
অনুষ্ঠান উপলক্ষে বিমান বাহিনী প্রধান ক্যাম্পাসে চারা রোপণ করেন এবং দেশের সার্বিক উন্নয়ন বিশেষ করেবি এসএমআরএএইউএর অব্যাহত উন্নতি ও মঙ্গল কামনা করে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন। সকলের অংশ গ্রহণে একটি গ্রুপ ফটোগ্রাফির মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।