জহিরুল হক রাসেল,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্ৰেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে থেকে চোরাচালান চক্রের ওই ৯ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভারতীয় অবৈধ ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সিলেট সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে মোটরসাইকেল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। এধরনের গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে অবস্থান নেয় ডিবির একটি দল। রাত আনুমানিক ২টা ২৫
মিনিটে ৬টি মোটরসাইকেলে ৯ জন ওই এলাকায় পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে ৯ জনকেই আটক করা হয়। পরে তাদের বহন করা
মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখতে চাইলে কোনো রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে মোটরসাইকেলগুলো বাংলাদেশে আনার কথা স্বীকার করেন বলে জানিয়েছে ডিবি।
পুলিশের বলছেন, এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার কচুয়ারপাড় গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কামিম আহম্মদ (২৮)। একই জেলার কোতোয়ালি থানার শাহী ঈদগা এলাকার ৩৬ নম্বর ওয়ার্ডের মনির মিয়ার ছেলে আঃ করিম (৩০), সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার পুরাতন গদিগাঁও গ্রামের মোঃ শাহ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২), সিলেট জেলার জালালাবাদ উপজেলার নলকট গ্রামের তরিক মিয়ার ছেলে পাবেল আহম্মদ (২৬), সিলেট জেলার জালালাবাদ উপজেলার নীলগাঁও গ্রামের আঃ খালেকের ছেলে হোসাইন (২৩),
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দিরাই চান্দপুর গ্রামের হেমেন্দ্র চন্দ্র দাসের ছেলে রিপন চন্দ্র দাস (২৯),
সিলেট জেলার কোতোয়ালি থানার চারাদিঘীরপাড় এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিনের ছেলে রাজু আহম্মদ (২৮), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের সাহেদ আলীর ছেলে আবিদুল ইসলাম (২৮) এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সালুটিঘর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাওছার হোসেন (২৬)।
এদিকে অভিযানে জব্দ করা মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি নীল-সাদা ণধসধযধ জ১৫, দুটি কালো ণধসধযধ গঞ১৫, দুটি ণধসধযধ জ১৫ একটি সাদা ও একটি কালো রঙের এবং একটি নীল রঙের ণধসধযধ জ১৫। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ।