কুমিল্লায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬

জহিরুল হক রাসেল,কুমিল্লা প্রতিনিধি:  কুমিল্লায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত


‘শৃঙ্খলা ও প্রগতি’ এবং ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।


কিশোর-তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করা, মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং সুস্থ-সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। এ সময় পুলিশ কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, ক্রীড়া চর্চা কিশোর-তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে খেলাধুলাভিত্তিক এমন আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।


আয়োজকরা জানান, কিশোর-তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বাড়াতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


আর্কাইভ