এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালনকালে হৃদক্রিয়া বন্ধ হয়ে প্রাণ গেলো শিক্ষা কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভ‚ঞাপুরে চলমান এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহ জামাল। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলার মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার বাইমাইল এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী আয়েশা এবং দুই মেয়ে সৌমী ও তায়েবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ভ‚ঞাপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেজাউল ইসলাম জানান, আজ সকালে উপজেলার মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহ জামাল। বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মেঝেতে পড়ে যান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ভ‚ঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শাহ জামাল ২০১৪ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তি সহকারী শিক্ষক ছিলেন।


আর্কাইভ