মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ : ক্ষুদে ফুটবলার থেকে একদিন এরা বড় ফুটবলার হবে মানিকগঞ্জের সাটুরিয়ায় ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬’-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার পর মানিকগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা এসব কথা বলেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, সাটুরিয়ার আয়োজনে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।
এই ফাইনাল খেলায় (বালিকা) চক মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চামারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং (বালক) ফুকুরহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দড়্গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।
খেলায় চক মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দড়্গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী হয়।
এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা,উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী এস কে সাইকা জেরিন,সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
গ্যালারিতে উপস্থিত বিপুল সংখ্যক দর্শক করতালির মাধ্যমে ক্ষুদে ফুটবলারদের উৎসাহিত করেন।