ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬

ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞ মিস তনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো আজ ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন| এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারনেন্স-এর পরিচালক ড. কে এম আজম চৌধুরী উপস্থিত ছিলেন|
 
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন| ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপরও তাঁরা গুরুত্বারোপ করেন| ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক ¯^াক্ষরের বিষয়ে তাঁরা ঐকমত্য প্রকাশ করেন|

উল্লেখ্য, ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞ মিস তনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো গত দুই বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারনেন্স-এ ভিজিটিং ফেলো হিসেবে কর্মরত আছেন| তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগ রক্ষা এবং যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করছেন| ফ্রান্স ও ইতালিসহ বিভিন্ন ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক জোরদার করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন|

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার মানোন্নয়নে সহযোগিতার জন্য অতিথিকে ধন্যবাদ জানান| আগামী দিনেও তাঁর এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন|

এর আগে, মিস তনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তাঁদের কার্যালয়ে সাক্ষাৎ করেন|


আর্কাইভ