জোবায়ের আলী, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে (১৪ মে) রোববার মাস্টার প্যারেড, ড্রিলসেডে কল্যাণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডের সালাম গ্রহণ প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুলাহ আল মামুন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে।সরকারী সম্পত্তির সঠিক রক্ষনাবেক্ষণ করতে হবে সেই সাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে।
এরপর পুলিশ লাইন্স ড্রিলসেডে গাইবান্ধা জেলার পুলিশ সুপার কামাল হোসেনের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণম‚লক প্রস্তাব আহবান করা হয়। কারও কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান (প্রশাসন ও অর্থ), আব্দুলাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)সহ অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ।