ঈশ্বরগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদ্বযাপন

নিজস্ব প্রতিবেদক : বুধবার , ১৫ এপ্রিল ২০২৬

মো. সেলিম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উদ্বযাপনের পান্তা ভোজন, বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখ সকালে পরিষদের হল রুমে পান্তা ভোজন শেষে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি সালাউদ্দিন বিশ^াস, ওসি রবিউল আজম, সমাজসেবা অফিসার হাসান কিবরিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, উপজেলা প্রকৌশলী মোজাম্মেদ হক, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, ঈশ^রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


আর্কাইভ