মো,ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুড়া বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
বে-আইনি ভাবে ডিজেল তৈল মজুৎ ও বিক্রির অভিযোগে একই ইউনিয়ন এর গোড়াগাও গ্রামের মৃত রজব আলীর পুত্র দুদু মিয়ার দোকান হতে ২০০ লিটার ডিজেল উদ্ধার করে।
উক্ত অভিযোগে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ-র ৪০ বিধি মোতাবেক ৫০০০ টাকা জরিমানা করা হয় ও নগদ আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান। এসময় নাজির কাম পেশকার মিলটন সাহা ও লেংগুরা বাজারের অন্যান্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।।