সাটুরিয়ায় ইউএনও মো: ইকবাল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬

মোঃ লুৎফর রহমান, , প্রতিনিধি, মানিকগঞ্জ :  ​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অফিসার্স ক্লাবের সভাপতি মো: ইকবাল হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার বিকেলে  সাটুরিয়া অফিসার্স ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সাটুরিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেনের সঞ্চালনায় এ বিদায় অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি এস কে সাইকা জেরিন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,স্থানীয় সাংবাদিক  ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

বক্তারা বিদায়ী ইউএনও’র সাটুরিয়ায় থাকাকালীন কর্মতৎপরতা, প্রশাসনিক দক্ষতা এবং জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।

 

​বিদায়ী বক্তব্যে মো: ইকবাল হোসেন সাটুরিয়ায় তার দায়িত্ব পালনকালে সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিদায় নিতে হলেও সাটুরিয়ার সাধারণ মানুষের ভালোবাসা ও স্মৃতিগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

​অনুষ্ঠান শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।


আর্কাইভ